বৃহস্পতিবার | ৯ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo পলাশবাড়ীতে কলেজ ছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ Logo খুবিতে নৈয়ায়িকের নেতৃত্বে নওরীন-মীম Logo টেকসই, নিরাপদ ও আধুনিক সড়ক নেটওয়ার্কে চাঁদপুরে বদলে যাচ্ছে সড়কের চিত্র গুণগতমান নিশ্চিতে নিরলস সওজ Logo ইবির বুননের সভাপতি ফাওজিয়া, সম্পাদক সাইমুম Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

জোরপূর্বক একটি মৎস্য ঘের দখল ও মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী ঘের মালিক আব্দুল্লাহ আল মামুন সুমন।

লিখিত বক্তব্যে সুমন দাবি করেন, উপজেলার মসজিদকুড় গ্রামে কপোতাক্ষ নদের চরভরাটি জমি স্থানীয় জমির মালিকদের কাছ থেকে মৌখিক লিজ নিয়ে তিনি গত পাঁচ বছর ধরে মাছ চাষ করে আসছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে একই গ্রামের আজিজুল শিকারীর ছেলে নজরুল ইসলাম মধুর নেতৃত্বে আশরাফুল সানা, বাবু মিস্ত্রি, শাওন সানা, সাইফুল সানাসহ ২০–২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ঘেরে প্রবেশ করে দখল নেয় বলে অভিযোগ করেন তিনি।

সুমনের ভাষ্য অনুযায়ী, এ সময় ঘেরের বাসা ভাঙচুর করা হয় এবং ঘেরে থাকা প্রায় দুই লক্ষ টাকার মাছ লুটপাট করা হয়। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর আইনি সহায়তা চাইলে তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

অভিযোগের বিষয়ে আশরাফুল সানা বলেন, “সুমন যে স্থানে ঘের করেছেন, ওই জমির বৈধ মালিক তিনি নন। জমির মালিকদের কাছ থেকে লিজ নেওয়ার দাবিটিও সঠিক নয়। প্রকৃত জমির মালিকরা সম্মিলিতভাবে তাদের জমি উদ্ধার করেছেন।

এ ব্যাপারে কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘের দখলের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:২৪:২৫ অপরাহ্ণ, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬