বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। জেলার পাঁচটি আসনের মধ্যে এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই আসনটি। বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে, যার সুযোগ নিতে মাঠে সক্রিয় হয়ে উঠেছে জামায়াতে ইসলামী।

এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। তবে একই দলের বহিষ্কৃত নেতা ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ভোটব্যাংক বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই বিভাজনের সুযোগ কাজে লাগাতে জোরালো প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী নিয়মিত গণসংযোগ, সভা-সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চাঁদপুর-৪ আসনে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিএনপির দুই প্রার্থীর পারস্পরিক দ্বন্দ্ব জামায়াতের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাঁদপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ২৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৭৬ জন। আসনটিতে মোট ১১৮টি ভোটকেন্দ্র ও ৭৩৭টি ভোটকক্ষ রয়েছে।

স্থানীয় ভোটাররা জানান “এবারের নির্বাচনি পরিবেশ আগের যেকোনো সময়ের তুলনায় আলাদা। এখানে বিএনপি ও জামায়াতের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

রাজনৈতিক ইতিহাসের দিক থেকেও চাঁদপুর-৪ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আসনটি বিএনপির দখলে থাকলেও পরবর্তী তিনটি নির্বাচন—২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে জয়লাভ করে। এবারের নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় থাকবে নাকি পুরোনো সমীকরণে পরিবর্তন আসবে—সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান অভিযোগ করে বলেন, “ধানের শীষের প্রার্থীর সমর্থকরা আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।”
তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চাই। কেউ যদি কেন্দ্র দখল বা ভোট কারচুপির চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না। এবার ভোটাররা অনেক বেশি সচেতন।”

বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন,
“বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। সততা, যোগ্যতা ও মানুষের সেবার মাধ্যমে রাজনীতি করাই আমাদের লক্ষ্য। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

সব মিলিয়ে চাঁদপুর-৪ আসনে নির্বাচনী লড়াই দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। রাজনৈতিক বিভাজন, শক্ত প্রচারণা ও ভোটারদের সচেতনতা—সবকিছু মিলিয়ে এই আসনের ফলাফল ঘিরে বাড়ছে কৌতূহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

আপডেট সময় : ০৯:১৮:৫০ অপরাহ্ণ, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬