শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য ও যুবনেতা কাকন মিয়া’র উপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় তাকে নির্মমভাবে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে গাইবান্ধা পৌর শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু’র পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা  সহসভাপতি শফিকুল ইসলাম লিপন, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সহ-সাধারণ আহম্মেদ, অনিকসহ জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। এসময়  সমাবেশে পলাশবাড়ী উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত এই বর্বর সশস্ত্র হামলা গণতান্ত্রিক রাজনীতি ও যুবদলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়া বক্তারা আরো বলেন, যুবদলের নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলার বিরুদ্ধে সংগঠন ঐক্যবদ্ধ ও প্রতিবাদে সোচ্চার থাকবে। আহত যুবনেতা কাকন মিয়ার দ্রুত সুচিকিৎসা ও ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।
উল্লেখ্য,পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য কাকন মিয়া কে গত ১৬ ফেব্রুয়ারি রবিবার রাতে জুনদহ এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এসময় অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসা প্রদান করা সম্ভব না হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।সেখানে বর্তমান চিকিৎসাধীন রয়েছে যুবদল নেতা কাকন মিয়া।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৫:৩৩:৫০ অপরাহ্ণ, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬