বৃহস্পতিবার | ৯ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৮:২৯ অপরাহ্ণ, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭৩৪ বার পড়া হয়েছে

জীবননগর প্রতিনিধি: জীবননগর উপজেলার বাঁকা গ্রামে বর্গা জমিতে চাষ করা কলার কাঁদি কেটে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বিএনপি কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ইটের আঘাতে তার কানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর জখম হন তিনি।

আহত বিএনপি কর্মীর নাম আসরাফুল ইসলাম ওরফে আরসাফ। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বর্গা জমিতে চাষ করা কলা কেটে নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা রিপন মোল্লা ও আরসাফের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরদিন সকালে বিষয়টি নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরে বাঁকা গ্রামে আনারের দোকানের সামনে বিএনপির কার্যালয়ে বসে থাকা অবস্থায় রিপন মোল্লার ছোট ভাই সুজন মোল্লা হঠাৎ আরসাফের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় ইট দিয়ে তার মাথা ও কানে আঘাত করলে কানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা আহত আরসাফকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আরসাফ জীবননগর থানায় সুজন মোল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আসরাফুল ইসলাম বলেন, “আমি বিএনপির অফিসে বসে ছিলাম। হঠাৎ সুজন এসে কোনো কথা না বলেই আমার ওপর হামলা চালায়। ইট দিয়ে মাথা ও কানে আঘাত করলে আমার কানের একটি অংশ কেটে যায়। আমি এর সঠিক বিচার চাই।”

এ বিষয়ে জীবননগর থানা-পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৪:০৮:২৯ অপরাহ্ণ, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬