শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমির সভাপতি একরামুল ছিদ্দিক। 

চাঁদপুরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমির সভাপতি একরামুল ছিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী পূর্ণ মানুষ হয়ে ওঠে না। নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সহনশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। সাংস্কৃতিক চর্চা সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। এ কারণে শিক্ষার্থীদের এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম মিয়াজী, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ পাটোয়ারী, সিনিয়র শিক্ষিকা মরিয়ম বেগম, সিনিয়র শিক্ষিকা ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষিকা তানিয়া জেসমিন ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিদ্যালয় পরিচালনা পর্ষদ, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬