শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৯:৫৩ অপরাহ্ণ, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭৪৭ বার পড়া হয়েছে

সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব (পীর সাহেব)-এর ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে গত শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় প্রতিদিন পৃথকভাবে কোরআন খতম জিকির ও মিলাদ মাহফিল সম্পন্ন করা হয়।কর্মসূচির সমাপনী দিন শুক্রবার কুরআন খতম, হামদ-নাত, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পীর বুজুর্গানে দীনের রুহের মাগফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানগুলোর তত্ত্বাবধানে ছিলেন তাঁর বড় সন্তান সৈয়দ ফখরউদ্দিন। এ ছাড়া একই দিনে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকাতেও খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৈয়দ ফখরউদ্দিন বলেন, “আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি গভীর ভালোবাসা আমাদের ঈমানের মূল ভিত্তি,কুরআন-সুন্নাহর আলোকে আহলে বাইতের অনুসরণই ঈমানের সৌন্দর্য। আউলিয়া কেরামগণ সেই আদর্শ ধারণ করে অন্তর পরিশুদ্ধির মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন।”
উল্লেখযোগ্য যে, সৈয়দ সাহেব ছিলেন বড়পীর কুতুবে রব্বানী গাউসুল আজম দস্তগীর হযরত সৈয়দ আবদুল কাদের জিলানীর বংশধর। তার পূর্ব পুরুষ বাগদাদ শরীফের কুতুবে আকতাব আবদাল হযরত মাওলানা সৈয়দ নুর উদ্দীন (রহ.)ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে অন্য আউলিয়া কেরাম নিয়ে বাংলার এই অঞ্চলে এসেছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল

আপডেট সময় : ০৯:০৯:৫৩ অপরাহ্ণ, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬