শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্র কালীবাড়ী হাটে মুরগী ব্যবসাযীর দ্বন্দে রেজাউল নামে এক মুরগীর ব্যবসায়ীকে পেটে ও মাথায় ছুড়িকাঘাত  করে হত্যা চেষ্টা করা হয়েছে। ১ ফেব্রুয়ারী রোববার রাত আনুমানিক ১০ টায় মুরগি হাটিতে এ ঘটনা ঘটেছে।
আহত  মুরগী ব্যবসায়ী রেজাউল পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর গ্রামের হকের ছেলে! সে বর্তমানে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর অবস্থার বেগতিক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের কালিবাড়ী বাজারে পার্শ্ববর্তী দোকানদার সাদুল্লাপুর উপজেলাধীন ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে সুমন এবং মিলন দুই ভাইয়ের সাথে একই স্থানের পাশাপাশি দোকানদার পৌর শহরের গৃধারীপুর গ্রামের হকের ছেলে রেজাউলের সাথে মুরগির খাঁচা রাখা নিয়ে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে দুই ভাই মিলে রেজাউলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে। এরপর পার্শ্ববর্তী দোকানদার এগিয়ে আসে এবং আহত রেজাউলকে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ব্যবসায়ী ও আহত ব্যবসায়ী রেজাউল এর আত্মীয় স্বজনের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী

আপডেট সময় : ০৯:০০:৩১ অপরাহ্ণ, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬