শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙালিদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা ফাউন্ডেশন, সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের স্বনামধন্য সব শিল্পীবৃন্দকে নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফোবানার ৪০তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরন্টোতে ২০২৬ সালের ৪ থেকে ৭ সেপ্টেম্বর ৪ দিনব্যাপী বাংলাদেশি শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানটি উদযাপনের চূড়ান্ত আলোচনার জন্য ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ সোসাইটি এসসি-এর সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম ম্যানহাটন ফিশমার্ট রেস্টুরেন্টে শিল্পী-কলাকুশলী এবং উদ্যোক্তাদের নিয়ে বিশেষ সভার আয়োজন করেন।

আলোচনায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও এটিএন বাংলার উপদেষ্টা চিত্রনায়ক ডি এ তায়েব, এটিএন বাংলার ট্রান্সমিশন উপদেষ্টা তাসিক আহমেদ, এটিএন এডুকেশন-এর নির্বাহী পরিচালক রোকসানা আখতার রিনি, সংগীতশিল্পী পিন্টু ঘোষ, এস আই সুমন, অভিনেতা নাজমুল খান, চলচ্চিত্র অভিনেতা সুমন মাহমুদ, নৃত্যশিল্পী সোহেল, কোরিওগ্রাফার লুনা, মডেল পিউ, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন। আয়োজনের পৃষ্ঠপোষকতা-সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন মাতৃভূমি সিটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ, ফোবানা ফাউন্ডেশনের চিফ পেট্রন শাহনেওয়াজ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ নেওয়াজ। অনুষ্ঠানটির প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে গোল্ডেন এজ।

ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি-এর সভাপতি আবু জুবায়ের দারা বলেন— ফোবানার ৪০তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন থেকে অন্যরকম এবং জাঁকজমকপূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী-কলাকুশলী, উদ্যোক্তা, গণমাধ্যম এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন।

এটিএন এমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম বলেন, এবারের আয়োজন খুব চ্যালেঞ্জিং। অতীতের মতো এবারও সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারবো, ইনশাআল্লাহ।

চলচ্চিত্র সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং চিত্রনায়ক ডি এ তায়েব বলেন— প্রবাসী বাঙালিদের এই বৃহৎ মিলনমেলায় উপস্থিত থাকতে পারবো, এটি অনেক আনন্দের। ৪০তম ফোবানা উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল, সংবাদপত্র পার্টনার দৈনিক আজকাল এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ণ, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬