শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গণভোটের প্রচারণায় জীবননগরে ভোটের গাড়ি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৬:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
  • ৭৬২ বার পড়া হয়েছে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। ‘দেশের চাবি আপনার হাতে’ এ প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভান’ বহরের ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টয় জীবননগর মুক্তমঞ্চে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে।

জীবননগরে ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র প্রচারণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ছাড়াও ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রদর্শিত প্রামান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার, চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় ভোটের গান ইত্যাদি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

গণভোটের প্রচারণায় জীবননগরে ভোটের গাড়ি

আপডেট সময় : ১২:১৬:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬