বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার Logo পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ Logo পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপি’র এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত  Logo ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু, আজনতার অভিনন্দন Logo দক্ষিণ চট্টগ্রামে বুধবার রোজা শুরু করবেন যারা- Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। ‘এনহ্যান্সিং ডিজিটাল অ্যাক্সেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যান ইনক্লুসিভ এন্ড মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট খুলনা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
আজ ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উপাচার্য বলেন, লাইব্রেরি একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি। একটি বিশ্ববিদ্যালয় কতটা সমৃদ্ধ তা তার লাইব্রেরি দেখলেই বোঝা যায়। তাই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে হলে আগে লাইব্রেরি সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত লাইব্রেরিতে এসে সুযোগ-সুবিধা ব্যবহার করতে হবে।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এখন অনেকটাই ডিজিটালাইজড। বই ইস্যুসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। হিট থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এ প্রকল্পটি অর্জন করেছে। এ প্রকল্পের মাধ্যমে লাইব্রেরিতে একটি বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লাইব্রেরি ভিজিট শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেশে সাধারণত লাইব্রেরিকে শুধু বইয়ের সমাহার হিসেবে দেখা হয়, কিন্তু আধুনিক লাইব্রেরি তার চেয়ে অনেক বিস্তৃত। তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে লাইব্রেরিও ডিজিটাল রূপ পেয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যে সুযোগ-সুবিধা রয়েছে, তা শুরু থেকেই ছিল না। বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী হতে হবে এবং জ্ঞানচর্চার এই প্রাণকেন্দ্রকে সক্রিয়ভাবে ব্যবহার করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লাইব্রেরির চিত্র ভিন্ন। সেখানে লাইব্রেরিকে ঘিরে চর্চার পরিসর অনেক বিস্তৃত। প্রযুক্তির অগ্রগতির ফলে লাইব্রেরিতে এসেছে বড় পরিবর্তন। ডিজিটাল বুক ইস্যু, ই-বুক, আর্কাইভসহ নানা সুবিধা এখন যুক্ত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আরও আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের এসব সুবিধা সম্পর্কে অবগত হয়ে তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু। সঞ্চালনা করেন লাইব্রেরি অফিসার ফারহানা আফরিন। ট্রেনিং প্রোগ্রামে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত

খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য

আপডেট সময় : ০৫:২৬:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬