শুক্রবার | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৯:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭০৫ বার পড়া হয়েছে

জীবননগর (চুয়াডাঙ্গা):
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় ট্রেন অতিক্রম করার সময় রেললাইনের একটি লোহার পাত ভেঙে ছিটকে পড়ে। এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উথলী ফার্মগেট এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় গেইটম্যান মনিস কুমার শর্মা জানান, সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার পর লাইনের একটি অংশ ভাঙা দেখতে পান। প্রায় ৬ ইঞ্চি লোহার পাত ভেঙে দূরে ছিটকে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে আশপাশের স্টেশনগুলোতে সাময়িকভাবে ট্রেনগুলোকে আটকে রাখা হয়।

উথলী রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আপ আন্তঃনগর রূপসা ট্রেনটি উথলী স্টেশন অতিক্রম করার সময় লাইনের লোহার পাত ভেঙে যায়। এতে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

সকাল সাড়ে ১১টার দিকে মোবারকগঞ্জ প্রকৌশলী বিভাগ থেকে অ্যাসিস্ট্যান্ট সাব-ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে। মেরামত চলাকালে ঝুঁকিপূর্ণ অবস্থায় ধীরগতিতে পর্যায়ক্রমে চিত্রা (আপ), সুন্দরবন (ডাউন), রকেট (আপ) ও একটি মালবাহী ট্রেন (ডাউন) পার করা হয়।

দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।

এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও স্থানীয়দের মাঝে কিছু সময়ের জন্য উদ্বেগ দেখা দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

আপডেট সময় : ১০:৩৯:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬