বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের থিসিস প্রজেক্টসমূহ নিয়ে আয়োজিত হচ্ছে বহুল প্রতীক্ষিত প্রদর্শনী ‘আর্ককিউ ডিগ্রি শো ২০২৬’। আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রদর্শনীর সূচনা হবে।
দুই দিনব্যাপী এই থিসিস ডিজাইন প্রদর্শনী চলবে ৫ ও ৬ ফেব্রুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত, যেখানে শিক্ষার্থী, পেশাজীবী স্থপতি, গবেষক, শিক্ষকসহ আগ্রহী যে কেউ অংশগ্রহণ ও পরিদর্শন করতে পারবেন।
এ প্রদর্শনীতে স্থাপত্য ডিসিপ্লিনের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা তাদের দীর্ঘ গবেষণা ও নকশা-চিন্তার ফসল হিসেবে উপস্থাপন করবেন বিভিন্ন থিসিস প্রজেক্ট। নগর উন্নয়ন, আবাসন, জলবায়ু পরিবর্তন, টেকসই স্থাপত্য, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটভিত্তিক নকশাসহ বহুমাত্রিক বিষয় এতে স্থান পাবে।
স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষকরা বলেছেন,
“আর্ককিউ ডিগ্রি শো শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও পেশাগত প্রস্তুতির প্রতিফলন। বাস্তব সমস্যা মোকাবিলায় স্থাপত্য কীভাবে ভূমিকা রাখতে পারে, এই থিসিসগুলো তারই প্রমাণ। এই ডিগ্রি শোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাজ জনসম্মুখে উপস্থাপনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে দর্শনার্থীরা সমসাময়িক স্থাপত্য ভাবনা সম্পর্কে ধারণা নিতে পারবেন।”
শিক্ষার্থীরাও এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত তারা বলছেন বলেন, “দীর্ঘ সময়ের পরিশ্রমের কাজ সবার সামনে তুলে ধরতে পারা আমাদের জন্য বড় প্রাপ্তি। শিক্ষকদের পাশাপাশি পেশাজীবীদের মতামত আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে।”
উল্লেখ্য,‘আর্ককিউ ডিগ্রি শো ২০২৬’ খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের একাডেমিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত, যা প্রতি বছর নতুন প্রজন্মের স্থপতিদের চিন্তা ও সম্ভাবনাকে তুলে ধরে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী

আপডেট সময় : ০৬:০৯:০৯ অপরাহ্ণ, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬