জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ-
বিগত ১৭ বছর ধরে চলমান এ কর্মসূচির মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে রমজান মাসব্যাপী প্রতিটি দরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল এবং ১ প্যাকেট করে সেমাই প্রদান করা হবে।
১৭ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ঝিনাইদহ পৌরসভা এলাকায় অবস্থিত কিংশুক ইটভাটা প্রাঙ্গণে কর্মসূচিটি উদ্বোধন করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জ্বল।
প্রথম ধাপে আজ প্রায় ৫০০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সে মোতাবেক পর্যায়ক্রমে ঝিনাইদহ সহ সারাদেশব্যাপী প্রায় ৬০,০০০ অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা সমাগ্রী পৌঁছে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানায় জাহেদী ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এদিকে রমজান মাস জুড়ে দুঃস্থদের মাঝে আবারো খাদ্য সহায়তা সামগ্রী বিতরণের খবরে অভিনন্দন জানিয়েছেন জেলার আমজনতা।
























































