শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাজশাহীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৪:১২ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহী মহানগরীতে রওশন সরকার ওরফে লিটন (৪৪) নামে এক ইটভাটা মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর মতিহার থানার কুখণ্ডি এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ী পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফসরুল আলম ভাদুর ছেলে।নিহতের পরিবারের সদস্যদের দাবি, লিটনকে পরিকল্পিতভাবে হত্যার পর তার লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।আজ রবিবার সকালে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

মতিহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে মতিহার থানা পুলিশ হাইওয়ে পুলিশের ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ব্যবসায়ী লিটন রাস্তার পাশে পড়ে ছিলেন। তার ব্যবহৃত মোটরসাইকেলও পড়েছিল লাশের পাশেই। এরপর গতরাতেই তারা নিহতের লাশ ও মোটরসাইকেল থানায় নিয়ে আসেন।

পরে রবিবার সকালে নিহতের পরিবারের লোকজন থানায় উপস্থিত হয়ে ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করায় নিহতের লাশের ময়না তদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়।
মতিহার থানার পরিদর্শক মাহবুব আলম জানান, খবর পেয়ে গতরাতেই মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে নিহতের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করায়, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

রাজশাহীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার !

আপডেট সময় : ০৩:৪৪:১২ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭