শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০৪:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীর বাড়ি বাগেরহাটের কচুয়ায় উপজেলায়।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে সুমন ঘরামী নামে ওই পুলিশ সদস্য নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন।

সুমন উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা শুশীল ঘরামীর ছেলে। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা জানান, সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুক্তিযোদ্ধা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মা গীতা রানী ও স্ত্রী পাগলীনী। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান চেয়ারম্যান লিটন মোল্লা।

ওসি মো. মহসীন হোসেন জানান, ভোর রাতেই নিহত সুমনের মরদেহ বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

আপডেট সময় : ১২:০৪:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪