শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাবতলীতে শ্রমিকদের ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় তিন মামলা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১০:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে রাজধানীর গাবতলীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে।

বুধবার রাতে রাজধানীর দারুসসালাম থানায় দায়ের করা এসব মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এক হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।

দারুস সালাম থানার অফিসার ইনজার্জ (ওসি) সেলিমুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধর্মঘটের নামে মঙ্গল ও বুধবার গাবতলী এলাকায় পরিবহন শ্রমিকরা তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। এছাড়া ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি আরও একটি মামলা করেছেন। আসামিদের মধ্যে কয়েকজন পরিবহন শ্রমিক নেতাসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। সব মিলে আসামি এক হাজারের বেশি। ’

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের মামলায় বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর খুলনার ১০ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এরই মধ্যে সাভারে এক নারীর ওপর ট্রাক তুলে দিয়ে হত্যার অপরাধে আরেক চালকের মৃত্যুদণ্ডের সাজার পর মঙ্গলবার দেশজুড়ে যান চালানো বন্ধ করে দেন পরিবহন শ্রমিক-মালিকরা।

পূর্বঘোষণা ছাড়াই যানচলাচল বন্ধ করে দেয়ায় রাজধানীসহ সারা দেশের জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দেশ। এরপর মঙ্গলবার রাত থেকে ধর্মঘটে শ্রমিকরা গাবতলীতে ব্যাপক ভাঙচুর চালান ও ইটপাটকেল নিক্ষেপ করেন। আগুন ধরিয়ে দেন একটি পুলিশ বক্স ও রেকারে। এক পুলিশ সার্জেন্টকে মারধর করে তার মোটরসাইকেলটিও পুড়িয়ে দেন। পরদিন বুধবার পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে এক শ্রমিক নিহত হয়। পরে নৌ-পরিবহনমন্ত্রী শাহাজান খান ধর্মঘট তুলে নিয়ে শ্রমিকদের আহ্বান জানালে পুনরায় সারাদেশে গাড়ি চলাচল শুরু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

গাবতলীতে শ্রমিকদের ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় তিন মামলা !

আপডেট সময় : ০২:১০:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭