শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ধর্মঘটে সায়দাবাদ-গুলিস্তান রিকসা ভাড়া ১৫০ টাকা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে রিকসা ও সিএনজি অটোরিকসা চালকরা। রাজধানীর সায়দাবাদ থেকে গুলিস্তান পর্যন্ত ৪০ টাকার রিকসা ভাড়া চাওয়া হচ্ছে ১৩০-১৫০ টাকা পর্যন্ত। বুধবার সরেজমিন এ চিত্র দেখা গেছে।

পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা। সকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনাল ও রাস্তার পাশে জায়গা দখল করে বাস রেখে খোসগল্পে, চা-পানে সময় কাটাচ্ছেন চালক-হেলপাররা। কেউ কেউ সময় কাটাচ্ছেন তাস খেলে। অনেককে দেখা গেছে চায়ের দোকানে বসে টেলিভিশনে ধর্মঘটের লাইভ খবর দেখছেন। এ সময় টার্মিনালে দূরপাল্লার বাসের পাশাপাশি রাজধানীর লোকাল বাসগুলোকে ফ্লাইওভারের নিচের সড়কে পার্কিং করা দেখা গেছে। কোন বাসেই নেই চালক-হেলপার। সড়কে চলছে শুধু রিকসা, ভ্যান, অটোরিক্সা, টেম্পু, মটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ। রাস্তায় গাড়ি না থাকলেও কর্মক্ষেত্রে ঠিকই যেতে হবে। এ কারণে অনেককে হেঁটে, রিকসায়, ভ্যানে বা বেশি দূরত্বে সিএনজি অটোরিকসায় রওয়ানা হতে দেখা গেছে। কিন্তু সিংহভাগের কপালে রিকশা অথবা ভ্যান কোনোটিতেই ওঠা সম্ভব হচ্ছে না। একদিকে বাস না থাকায় রিকসাভাড়া দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দিয়েছেন চালকরা। অন্যদিকে যাত্রীর তুলনায় রিকসা-ভ্যানের সংখ্যা খুবই নগন্য। সায়দাবাদ থেকে গুলিস্তান পর্যন্ত ৩০-৪০ টাকার ভাড়া ১৩০-১৫০ টাকা পর্যন্ত হাকাতে দেখা গেছে। তার সিএনজি অটোরিকসা ভাড়া বেড়েছে আরও বেশি। ২০০ টাকার ভাড়া ৫০০-৬০০ টাকা চাইতে দেখা গেছে। স্বল্প দূরত্বে রিকসায় না পোষালে মানুষ হেঁটে রওনা হলেও সিএনজি অটোরিকসার সঙ্গে দর করে কুলিয়ে উঠতে পারছেন না ধর্মঘটে অসহায় মানুষগুলো। বাধ্য হয়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে রওয়ানা হতে হচ্ছে। এমন চিত্র শুধু সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাখানেক ঘুরে পাওয়া গেছে। রাজধানীর সমগ্র এলাকায়ই এমন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

এদিকে গণপরিবহন না থাকায় রাস্তায় নেমেছে ভ্যান। সায়দাবাদ থেকে গুলিস্তান পর্যন্ত একবারে ৬ যাত্রী নিয়ে যাচ্ছেন চালাকরা। প্রত্যেক যাত্রীর কাছ থেকে ভাড়া নেয়া হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। তবে রিকশা ও ভ্যান সংকটে অনেকেই এই ভাড়া দিয়ে যেতে চাইলেও যেতে পারছেন না। তাই পায়ে হেঁটেই গন্তব্যে যেতে হচ্ছে। অনেকে অসুস্থ রোগী নিয়ে বিপদে পড়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ধর্মঘটে সায়দাবাদ-গুলিস্তান রিকসা ভাড়া ১৫০ টাকা !

আপডেট সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭