শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সিলেটে শীর্ষ সন্ত্রাসী নাবিল রাজা গ্রেফতার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটে ৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী নাবিল রাজাকে (২৯) নগরীর সুবিদবাজার এলাকার ৪৫ নম্বর বাড়ি শেখ মঞ্জিল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। নাবিল সুনামগঞ্জ জেলা সদরের হরিনাপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শনিবার ভোর সোয়া ৬টায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। র‌্যাবের মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক জে এম ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোতয়ালী থানার আম্বরখানা, দরগা, রিকাবীবাজার, আলিয়া মাদ্রাসা রোড, সুবিদবাজার পয়েন্ট, এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পয়েন্ট হতে এয়ারপোর্ট রোড পর্যন্ত যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয় এর মূলহোতা নাবিল রাজা। বিভিন্ন সময়ে তার নামে একাধিক থানায় মামলা রুজু হয়। যার মধ্যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মহানগরীর এয়ারপোর্ট থানায় ৭টি, কোতোয়ালি মডেল থানায় দু’টি মামলা রয়েছে। নাবিল রাজা গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

সিলেটে শীর্ষ সন্ত্রাসী নাবিল রাজা গ্রেফতার !

আপডেট সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭