সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গা জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৩৩:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ সারা দেশে স্বেচ্ছায় রক্তদান ও মরোণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার এদিবস উপলক্ষ্যে দেশব্যাপী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে এবারের স্লোগান ছিলো ‘আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ, অন্ধ আখিঁতে রশ্মি জ্বালাতে করব দৃষ্টিদান’।

চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে রক্তদানের উপযোগী মানুষের সংখ্যা অনেক, তারপরেও অনেক মানুষ রক্তের অভাবে মারা যায় শুধুমাত্র রক্তদানে সচেতনতার অভাবে। সেইসাথে অন্ধদের চোখে আলো জ্বালাতে মরণোত্তর চক্ষুদানে সবাইকে এগিয়ে আসতে হবে। অপমৃত্যু রোধ করতে স্বেচ্ছায় রক্তদান ও দৃষ্টিহীনদের চোখের আলো ফেরাতে মরণোত্তর চক্ষুদান করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. ওয়ালিউর রহমান নয়ন, গাইনী বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন, মেডিকলে অফিসার ডা. কানিজ নাঈমা, হেল্থ এডুকেটর দেলোয়ার হোসেন, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গা জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

আপডেট সময় : ০৫:৩৩:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০