বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

চুয়াডাঙ্গায় কানাডিয়া-ইউ এস ডলারসহ আটক ১

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:২১:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • ৭৯৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্ত থেকে ৮৫ হাজার কানাডিয়ান ডলার ও ২৫ হাজার ইউ এস ডলারসহ শুকুর আলী (২০) নামে ডলার পাচাকারী এক যুবককে আটক করেছে বিজিবি। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিজিবি। আটক শুকুর আলী জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়েন অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ বিজিবি সদস্যদের নিয়ে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্তে অবস্থান নেয়। শেষ রাতের দিকে (রবিবার ভোরে) একটি মোটরসাইকেল যোগে ২ জন বড়বলদিয়া সীমান্তের দিক থেকে আসলে তাদের গতিরোধ করা হয়। এসময় অন্য এক পাচারকারী পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা শুকুর আলী আটক করতে সক্ষম হয়।

পরে শুকুর আলীর দেহ তল্লাশি করে ৮৫ হাজার কানাডিয়ান ডলার ও ২৫ হাজার ইউ এস ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ৭৫ লাখ ৫ হাজার ৫শ টাকা। রবিবারই তাকে দামুড়হুদার দর্শনা থানায় ডলারসহ সোপর্দ করে বিজিবি। #

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

চুয়াডাঙ্গায় কানাডিয়া-ইউ এস ডলারসহ আটক ১

আপডেট সময় : ০৯:২১:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০