বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৫২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে মাহমুদ (২২)। নিহত মিজানুর রহমান উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ও বেলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যাক্ষদর্শী ফিরোজ আহম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মিজানুর রহমান তাঁর ছেলেকে নিয়ে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তাঁরা কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া চাতালের নিকট পৌঁছলে সামনে থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে বাবা মিজানুর রহমান ও ছেলে মাহবুদ (২২) মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

আপডেট সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০