শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাজীপুরে নিখোঁজের দু’দিন পর যুবকের লাশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরে নিখোঁজের দুই দিন পর মাঝুখান এলাকার তৌফিকুল ইসলাম তানভির (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফারার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মাঝুখান এলাকার একটি পুকুর থেকে  ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহিরুল ইসলাম।তানভির গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে।

নিহত যুবকের স্বজনদের বরাত দিয়ে জহিরুল ইসলাম আরও বলেন, মঙ্গলবার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তানভির। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় তানভির এদিন ওই পুকুরের আশপাশে ছিলেন। পরে নিহতের পরিবারের লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ডুবুরি দল ওই পুকুরে খোঁজাখুঁজি করে প্রায় ১৫ ফুট পানির গভীর থেকে তানভিরের মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর থানাধীন মিরেরবাজার পুলিশ ক্যাম্পের (সহকারী উপ-পরিদর্শক) এএসআই ফয়েজ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনাটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করে বলতে পারেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

গাজীপুরে নিখোঁজের দু’দিন পর যুবকের লাশ !

আপডেট সময় : ০৩:৫৩:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭