রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ব্যাগ ফেলে পালালো ওষুধ কোম্পানির প্রতিনিধিরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশালে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের অর্ধশতাধিক ব্যাগ জব্দ করা হয়েছে। রোগী দেখার সময় বর্হিবিভাগের ডাক্তারদের সামনে ভীড় করার অভিযোগে বুধবার হাসপাতাল পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে ব্যাগগুলো জব্দ করা হয়।

মেডিকেলের চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোদাচ্ছের আলী কবির জানান, কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালের প্রতিটি বিভাগ দখল করে রাখে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। রোগী দেখার সময় চিকিৎসকদের কাছে গিয়ে তারা তাদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখার জন্য অনুনয়-বিনয় করেন। ওষুধ লেখার জন্য অনেক ক্ষেত্রে উপহার দেয়া হচ্ছে চিকিৎসকদের।

শুধু তাই নয়, রোগী চিকিৎসকের চেম্বার থেকে ফেরার পথে তাদের ব্যবস্থাপত্র নিয়ে টানা হেচড়া করে কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। নিজ নিজ কোম্পানির ওষুধ লিখেছে কিনা তা দেখার জন্য এই কাজ করেন তারা। তাদের কোম্পানির ওষুধ না লিখলে অনেক সময় তারা নিজেরা কলম দিয়ে ব্যবস্থাপত্রে চিকিৎসকের দেওয়া ওষুধ পরিবর্তন করে নিজেদের কোম্পানির ওষুধ লিখে দেয়। এমন সব অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন পরিচালকের নেতৃত্বে কর্মচারীরা হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান চালায়। এ সময় বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া অর্ধশতাধিক ব্যাগ জব্দ করা হয় অভিযানে।

হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম জানান, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের হাসপাতালে চিকিৎসকদের ভিজিট করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। তারপরেও তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালে ভীড় করেন। এতে রোগী এবং চিকিৎসক উভয়কেই বিড়ম্বনায় পড়তে হয়। তাই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে বেশ কিছু ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ব্যাগ জব্দ করা হয়েছে। অভিযানকালে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। এ কারনে অভিযানের বিষয়টি টের পেয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা তাদের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। রোগীর সেবা স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ব্যাগ ফেলে পালালো ওষুধ কোম্পানির প্রতিনিধিরা !

আপডেট সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭