শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

খুলনায় মেয়ে জামাইয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি আটক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৪:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খুলনার রূপসা উপজেলায় মেয়ের জামাই খায়রুল ইসলাম পরাগকে (২৫) শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী ও শাশুড়িসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার তিলক গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে পরাগের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহত পরাগ রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের খুতুবুর সরদারের ছেলে। তিনি পোল্টি ফিড ব্যবসায়ী ছিলেন।আটকৃতরা হলেন পরাগের স্ত্রী তামান্না, শাশুড়ি, মামা শ্বশুর, তামান্নার প্রেমিক শাকিলসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। বাকীদের নাম জানা যায়নি।

নিহতের চাচাতো ভাই সরদার কামাল হোসেন জানান, গত ১৯ জানুয়ারি তিলক গ্রামের মৃত মুরাদ শেখের মেয়ে তামান্নার সঙ্গে পরাগের বিয়ে হয়। রবিবার রাত ১০টার দিকে পরাগ শাশুড়ির ফোন পেয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা হন। এরপর থেকে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। তার সঙ্গে প্রায় দুই লাখ টাকাও ছিলো। রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়িতে যোগাযোগ করলে সেখানে যায়নি বলে তারা জান‍ান।

এরপর সারা রাত খোঁজা খুঁজির পর এক পর্যায় রক্তের দাগ দেখে তরফদার বাড়ির সেফটিক ট্যাংকের ভেতরে তার মরদেহ দেখতে পাই। পরাগকে খোঁজার সময় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও সঙ্গে ছিলেন বলে তিনি জানান। তবে পরাগের মোটরসাইকেল ও টাকা পাওয়া যায়নি।

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, পরাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী তামান্না, শাশুড়ি, মামা শ্বশুর, তামান্নার প্রেমিক শাকিলসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

খুলনায় মেয়ে জামাইয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি আটক !

আপডেট সময় : ০৬:০৪:০৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭