রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বুক ফাটে তো মুখ ফোটে না?

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘ভালোবাসাবাসির জন্যে অনন্তকাল প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট।’- হুমায়ূন আহমেদের বলা এই কথার সঙ্গে হয়তো আপনিও একমত। কিন্তু নিজের মনের কথা বলতে পারেন না গুছিয়ে। বুক ফাটে তো মুখ ফোটে না। তাই সেই সুন্দর মুহূর্তটিও ধরা দিচ্ছে না আপনার জীবনে।

ভালোবাসা দিবসেই আপনি চাইছেন এরকম একটি মুহূর্ত আপনার জীবনে আসুক? এই বিশেষ দিনেই প্রিয়জনকে জানাতে চান আপনার মনের কথা? কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছেন না কীভাবে বলবেন? চলুন জেনে নেওয়া যাক কয়েকটি ভিন্ন উপায়-

* এফএম রেডিও : আজকাল অনেকেই নিয়মিত এফএম রেডিও শোনেন। কৌশলে জেনে নিন আপনার ভালোবাসার মানুষটির পছন্দের রেডিও অনুষ্ঠানের নাম ও সময়। এরপর অনুষ্ঠানের ফোন নম্বরটি সংগ্রহ করে এফএম রেডিওর মাধ্যমে জানিয়ে দিন আপনার না-বলা কথা। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন রেডিও জকি।

* কেকের ওপর লিখে দিন : যদি কেক বানাতে পারেন তাহলে হৃদয় আকৃতির একটি কেক বানিয়ে ফেলুন। কেকের ওপর চকলেট সস ঢেলে জেমস বা চেরি দিয়ে সাজিয়ে নিন। তারপর সুন্দর করে লিখে দিন নিজের মনের কথা।

* ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সাহায্য নিন : আপনার না-বলা কথা দিয়ে বানিয়ে ফেলুন একটি ভিডিও। সঙ্গে যোগ করতে পারেন দুজনার ছবিও। তারপর পাঠিয়ে দিন মনের মানুষটিকে। বিভিন্ন অ্যাপের সাহায্যে আপনি নিজেই ভিডিও বানাতে পারবেন। যদি না পারেন তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আপনার মনের কথা।

* গান গেয়ে শোনাতে পারেন : আপনি যদি গান গাইতে পারেন তাহলে প্রিয়জনকে উদ্দেশ্য করে একটি ভালোবাসার গান গাইতে পারেন। কিংবা যদি বাজাতে পারেন গিটার তাহলে গিটারে তুলুন কোনো ভালোবাসার সুর।

* আবৃত্তি করুন কবিতা : গান বা বাজনা কোনোটাই আপনার দ্বারা হয় না। কিন্তু আবৃত্তি করতে পারেন চমৎকার। তাহলে আর দেরি কেন? রোমান্টিক একটা কবিতা নিয়ে হাজির হয়ে যান প্রিয়জনের সামনে। তার বুঝে নিতে সময় লাগবে না।

* ক্যাণ্ডেল দিয়ে : এভাবে ভালোবাসা প্রকাশের জন্য দরকার হবে বাড়ির ছাদ বা বাগান।  বিভিন্ন শো-পিসের দোকানে হার্ট শেপের খুব সুন্দর সুন্দর মোমবাতি অর্থাৎ ক্যান্ডেল পাওয়া যায়। সেই সঙ্গে পাওয়া যায় মাটির নানারকম পাত্র। এরকম মাটির পাত্রে পানি দিয়ে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। তারপর ক্যান্ডেলগুলো পানিতে ভাসিয়ে দিন। এবার জ্বালিয়ে দিন ক্যান্ডেলগুলো। এমন চমৎকার আবহ থাকলে ভালোবাসা প্রকাশের জন্য আর কোনো ভাষার প্রয়োজনই পড়বে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

বুক ফাটে তো মুখ ফোটে না?

আপডেট সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭