বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা Logo চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ

পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৩:৫০ অপরাহ্ণ, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে

জিয়াবুল হক, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ জেটিতে মৌসুমের পর্যটকবাহী প্রথম জাহাজ পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ করেন। এ সময় লাল গোলাপ ফুল দিয়ে পর্যটকদের বরণ করে নেন দ্বীপের বাসিন্দারা।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে ১১৭৪ জন যাত্রী নিয়ে জাহাজটি সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছে। এর আগে, সকালের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে রওয়ানা হয় জাহাজটি।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ১ ডিসেম্বর সোমবার দুপুরে পর্যটকরা সেন্টমার্টিনে পৌঁছেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পর্যটকদের কোনো ধরনের সমস্যা হয়নি।

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, প্রথম দিনে ১১৭৪ জন যাত্রী নিয়ে ৩ টি জাহাজ সেন্টমার্টিন গিয়েছে। পর্যটকরা সুস্থভাবেই পৌঁছেছেন।

জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ট্রাভেল পাস যাচাই শেষে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করা হয়। জাহাজে প্রবেশের সময় পর্যটকরা তাদের সঙ্গে থাকা পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য নিকটস্থ গার্বেজ বিনে জমা দেন। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তাদের বিনামূল্যে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

আপডেট সময় : ০৯:৫৩:৫০ অপরাহ্ণ, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫