শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বরিশালে ৫০ মাদ্রাসাছাত্র অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের উলালঘুনি মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষক ও ৫০ শিক্ষার্থীর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার রাতে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে গিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদারকে প্রধান করে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্য প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

এর আগে, গত মঙ্গলবার সকালে আগের রাতের বাসি খিঁচুড়ি এবং ওইদিন দুপুরে লাউ ও ডাল দিয়ে দুপুরের খাবার খায় ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা। ওইদিন বিকেলে প্রত্যেকের পেটের পীড়া দেখা দেয়। সন্ধ্যার দিকে একে একে অসুস্থ হয়ে পড়ে। প্রত্যেকেই ডায়রিয়ায় আক্রান্ত এবং বমি বমি ভাব হয়। রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৫০ শিক্ষার্থী এবং একজন শিক্ষককে জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়।

উলানঘুনি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার তিন বিভাগে মোট শিক্ষার্থী ১২০ জন। এদের মধ্যে ৬৫ জন আবাসিক শিক্ষার্থী। ৫০ শিক্ষার্থী এবং একজন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হলেও আরও কয়েক শিক্ষার্থীকে অভিভাবকরা বাসাসহ অন্যত্র নিয়ে গেছেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

বরিশালে ৫০ মাদ্রাসাছাত্র অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি !

আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭