শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মাগুরায় সাত খুন মামলার ফাঁসির আসামি গ্রেফতার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৪:০১ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরেক পলাতক আসামিকে মাগুরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এই আসামি হলেন সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট এনামুল কবির।

দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সার্জেন্ট এনামুল কবির।মাগুরা শহরের ভায়না মোড় এলাকা থেকে আজ রবিবার বেলা ১১টার দিকে শালিখা ও সদর থানা পুলিশের যৌথ একটি দল এনামুলকে (৪০) গ্রেফতার করে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন।

পুলিশ আসামি এনামুল কবিরকে দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ মামুনের আদালতে হাজির করে। এ সময় আদালত তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন সাত খুন মামলার রায় ঘোষণা করেন। এতে বিচারক ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন ও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

নারায়ণগঞ্জে সাত খুন মামলার আসামিদের মধ্যে এখনও পলাতক রয়েছেন প্রধান আসামি নূর হোসেনের সহযোগী সেলিম ও শাহজাহান, সানাউল্লাহ সানা, জামাল উদ্দিন, র‍্যাবের করপোরাল লতিফুর রহমান, সৈনিক মহিউদ্দিন মুন্সি, আল আমিন শরিফ, আবদুল আলী, তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন ও কনস্টেবল হাবিবুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মাগুরায় সাত খুন মামলার ফাঁসির আসামি গ্রেফতার !

আপডেট সময় : ০৬:৪৪:০১ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭