রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

যে লক্ষণে বুঝবেন মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট কি না?

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মনের কথা যতই গোপন রাখার চেষ্টা করুক না কেন, শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভালবাসা প্রকাশ পাওয়া যায়। নারী-পুরুষ নির্বিশেষে সকলের দেহেই ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে থাকে।

এই সমস্ত শারীরিক পরিবর্তন সম্পর্কে যদি জানা থাকে, তা হলে যে কোন মানুষকে দেখে বলে দেওয়া সম্ভব, তিনি প্রেমে পড়েছেন কি না।পুরুষ ও নারীদের মধ্যে ভালবাসার এই বহিঃপ্রকাশ ঘটে আলাদা রকম ভাবে।

সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, কোন নারী আপনাকে গোপনে ভালবাসছেন কি না, মনে মনে তিনি আপনাকে পছন্দ করছেন কি না, কিংবা আপনার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করছেন কি না, তা বুঝে নেওয়া সম্ভব সামান্য একটি লক্ষণ দেখে।

ফ্রান্সের ইউনিভার্সিটি অফ ব্রিতাঁ-সুদ-এর গবেষকরা একটি সমীক্ষা চালিয়েছেন, প্রেমের ফলে নারী শরীরে ঘটে যাওয়া পরিবর্তনগুলি সম্পর্কে জানার লক্ষ্যে। ৩০১ জন নারীকে নিয়ে চালানো হয় এই সমীক্ষা। একটি ঘরে প্রথমে নিয়ে যাওয়া হয় ওই নারীদের। তার পর ঘরে প্রবেশ করেন একজন আকর্ষণীয় পুরুষ। তিনি নারীদের দিকে তাকিয়ে হাসেন, এবং অল্প কথাবার্তা বলেন। এরপর ওই নারীদের ওই পুরুষের সামনে দিয়ে হেঁটে গিয়ে কিছু দূরের অন্য একটি ঘরে যেতে বলা হয়। এক এক জন করে নারী সেই নির্দেশ পালন করেন। তাদের হেঁটে যাওয়ার প্রক্রিয়াটি ক্যামেরাবন্দি করা হয়।

এর পর ল্যাবেরটরিতে নিয়ে গিয়ে ওই নারীদের মুখের লালা পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করা হয়, কোন নারী ওই পুরুষকে দেখে কতটা আকৃষ্ট হয়েছেন। ৩ নম্বরের মানদণ্ড রাখা হয়। ৩০১ জন নারীর আকর্ষণের মাত্রা ২.৯৬ থেকে ২.৩১-এর মধ্যে বিস্তৃত হয়। এরপর পরীক্ষা করে দেখা হয় নারীদের হেঁটে যাওয়ার রেকর্ডেড ভিডিও ফুটেজ। এবং সেই পরীক্ষার মাধ্যমেই সামনে আসে প্রকৃত সত্য।

দেখা যায়, যে সমস্ত নারী ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছেন, তাদের হাঁটার গতি কমে গেছে। শুধু তা-ই নয়, হাঁটার সময়ে তাদের নিতম্ব অন্য সময়ের চেয়ে বেশি দুলছে। সমীক্ষকরা বিশ্লেষণের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, কোন নারী যখন কোনও পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তাদের হাঁটার গতি কমে যায়, এবং হাঁটার সময়ে নিতম্ব অন্য সময়ের চেয়ে বেশি দোলে।

কিন্তু এমনটা কেন হয়? গবেষকদলের প্রধান সেবাস্টিয়ান অঁরি’র ব্যাখ্যা, যৌন আকর্ষণের কারণে নারীশরীরের অভ্যন্তরে যে পরিবর্তন ঘটে, তার ফলেই এই পরিবর্তন দেখা যায়। এমনকী নারীরাও শ্লথ গতিতে হাঁটা এবং নিতম্ব দোলানোকে পুরুষদের আকর্ষণ করার একটি কৌশল বলে মনে করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

যে লক্ষণে বুঝবেন মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট কি না?

আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭