রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

২৭টি মামলা মাথায় নিয়ে অবশেষে ঝিনাইদহ-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা ঢাকা থেকে স্ত্রীসহ গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৪:০৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ২৭টি মামলা মাথায় নিয়ে অবশেষে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান স্ত্রীসহ গ্রেফতার হয়েছেন। বুধবার ভোরে ঢাকার রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাসা থেকে অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রী নাজমা রহমানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের কথা স্বীকার করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, মতিয়ার রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে নাশকতাসহ অনেকগুলো মামলা রয়েছে। ঝিনাইদহ পুলিশের বিশেষ শাখা থেকে বলা হয়েছে, জেলার মহেশপুর সহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা, আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭ টি মামলা রয়েছে মতিয়ার রহমানের বিরুদ্ধে। দীর্ঘ সময় তল্লাসীর পর ঢাকার রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাড়ি থেকে বুধবার ভোরে স্ত্রীসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ ২ টি ল্যাপটপ ও ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য এ সব মোবাইল তিনি নাশকতার কাজে সে ব্যবহার করতেন। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে বলেও পুলিশের সুত্রটি জানান। উল্লেখ্য, অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও জীবননগর বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

২৭টি মামলা মাথায় নিয়ে অবশেষে ঝিনাইদহ-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা ঢাকা থেকে স্ত্রীসহ গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৪:০৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮