রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

এবার কালীগঞ্জে দুই সাংবাদিক সহ ১৭ জনের নামে ‘রাজনৈতিক মামলা’

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৭:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  এবার ঝিনাইদহের কালীগঞ্জ থানায় দুই সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে। মামলায় আসামিরা হলেন, দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ ও ডেইলি স্টারের ঝিনাইদহ প্রতিনিধি আজিবর রহমান। এই মামলায় আরো ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে; যারা সবাই রাজনৈতিক দলের সদস্য। রোববার রাতে মামলাটি রুজু করা হয়। মামলার বাদী কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের আক্তার হোসেন। অবশ্য তিনি আসামিদের মধ্যে সাংবাদিক আছেন কি-না তা জানেন না বলে দাবি করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর জামতলায় লাল্টুর দোকানে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় এজাহারনামীয়রাসহ অজ্ঞাত ৫০-৬০ আসামি একত্রিত হয়ে আওয়ামী লীগের অফিসের চেয়ার-টেবিল, ভাঙচুর করে।’ বাদী আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার কাছ থেকে পুলিশ এসে কাগজে স্বাক্ষর করে নিয়ে গেছে। এসময় থানার ১০-১২ জন ছিলেন।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর মামলায় দুই সাংবাদিকের নাম রয়েছে শুনেছি। বাদী কেনো তাদের নাম উল্লেখ করেছে তা বুঝতে পারছি না। তাদের নাম বাদ দেওয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

এবার কালীগঞ্জে দুই সাংবাদিক সহ ১৭ জনের নামে ‘রাজনৈতিক মামলা’

আপডেট সময় : ১০:৫৭:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮