রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

শৈলকুপায় ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারি জনতার হাতে আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৫:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ফ্লোক্সি লোড ও বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে মোটর সাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসি হাতে আটক হয়েছে দুই ছিনতাইকারি। রোববার রাত ৮ তার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারিরা হলো শৈলকুপা উপজেলার চড়িয়া গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ পিয়াস হোসেন ও হরিণাকুন্ডু উপজেলার শেখপাড়াবিন্নি গ্রামের মৃত নবিছদ্দির ছেলে মোঃ মিল্টন। ব্যবসায়ী রিপন আলী জানান, রবিবার রাত ৮টার দিকে চড়িয়ারবিল বাজারের তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান অভিধান লাইব্রেরী বন্ধ করে বাসায় ফিরছিলেন। তিনি গোলকনগর গ্রামের বড় বিলের মাঠের ব্রীজ এলাকায় পৌচ্ছালে ছিনতাইকারিরা তার উপর হামলা করে। তাকে পিটিয়ে তার মোটর সাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ও দোকানের চাবি ছিনতাই করে পালানো চেষ্টা করে। এসময় তার আত্মচিৎকারে এলাকাবাসি ছুটে এসে ছিনতাইকারিদের ধাওয়া করে চড়িয়া গ্রাম থেকে ২ জন আটক করে এবং এক জন পালিয়ে যায়। শৈলকুপা থানাধীন রামচন্দ্রপুর ক্যাম্পের আইসি এসআই মোঃ রবিউল ইসলাম জানান, এলাকাবাসি উপজেলা চড়িয়া গ্রামে থেকে দুই ছিনতাইকারিকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা রাতেই ছিনতাইকারিদেরকে থানায় প্রেরণ করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

শৈলকুপায় ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারি জনতার হাতে আটক

আপডেট সময় : ১১:৫৫:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮