রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

নাটোরে  নারী কর্মীকে গলাকেটে হত্যা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:০৩:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের চকরামপুর এলাকায় একটি বেসরকারী হাসপাাতলের ম্যানেজার মিতা খাতুন (২৮) নামে এক নারী কর্মীর গলাকাটা মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিতা নাটোরের নলডাঙ্গা উপজেলার নসরতপুর গ্রামের লাল মোহম্মদের মেয়ে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সুত্রে জানাযায়,শহরের চকরামপুর এলাকায় জেনারেল নামে ওই বেসরকারী হাসপাতালের ম্যানেজার মিতা সহ তিন নারী কর্মী বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভবনের ৫ম তলার কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে তারা ঘুম থেকে উঠে যার যার কাজ শুরু করেন। সকাল সাড়ে ৮ টার দিকে ম্যানেজার মিতা খাতুন ৫ম তলার কক্ষে যায়। কিন্তু সে দীর্ঘসময় ধরে ফিরে না আসায় সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে উর্ধতন কর্মকর্তা সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে এবং মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

হাসপাতালের স্বত্বাধিকারী আব্দুল আজিজ মোল্লা জানান, নলডাঙ্গা উপজেলার নসরতপুর গ্রামের মিতা তার প্রতিষ্ঠানে প্রায় দু বছর ধরে কর্মরত রয়েছেন। তার সাথে কারো কোন বিরোধ ছিল বলে তার জানা নেই। তার ধারনা দুর্বৃত্তরা কোন রোগীর পরিচয়ে  ভিতরেই অবস্থান করছিল এবং তারাই মিতাকে একা পেয়ে গলা কেটে হত্যা করে বলে তার ধারনা। সিসি ক্যামেরা দেখে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) কাজী জালাল উদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

নাটোরে  নারী কর্মীকে গলাকেটে হত্যা

আপডেট সময় : ১১:০৩:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮