শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাজীপুরে ভাই হত্যায় ৪ জনের যাবজ্জীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৪:৩০ অপরাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এক যুগ আগে গাজীপুরের কালীগঞ্জে শামসুল হক দর্জি হত্যার দায়ে তিন ভাই ও ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ-২ মো. ইকবার হোসেনের আদালত শামসুল হক এক আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রামচন্দ্রপুর এলাকার মো. সুবাহানের ছেলে মো. মাসুদ, মো. সানাউল্লাহ ও নূরু আলম ময়না এবং মো. সুবাহানের জামাতা ও বরিশালের কোতোয়ালি থানার হরিনাফুলিয়া এলাকার গণি সিকদারের ছেলে আনোয়ার সিকদার। এদের মধ্যে নূর আলম ময়না ছাড়া বাকি সবাই পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ১৫ এপ্রিল বিকেলে রামচন্দ্রপুর এলাকার শামসুল হক দর্জিকে বাড়ি পাশে ডেকে নিয়ে যান আসামি মাসুদ ও সানাউল্লাহ। বাড়ি থেকে বের হতেই পূর্বপরিকল্পিতভাবে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন মাসুদ, সানাউল্লাহ, নূরু আলম ময়না ও তাদের ভগ্নিপতি আনোয়ার সিকদার। পরে শামসুল হকের স্ত্রী হাফেজা বেগমের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন হাফেজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

গাজীপুরে ভাই হত্যায় ৪ জনের যাবজ্জীবন !

আপডেট সময় : ০৫:২৪:৩০ অপরাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭