রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

উইন্টার কেয়ার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ত্বককে সুরক্ষা দেয়ার জন্য বাজারে বহু পণ্য পাওয়া যায়। তবে রাসায়নিক উপাদানে তৈরি এসব পণ্যের বাইরে প্রাকৃতিক উপাদানে ত্বকের যত্ন নেয়ার বিষয়টি এখনো মেয়েদের মধ্যে বেশি জনপ্রিয়। শীতের রুক্ষ ত্বকের যত্নে ঘরোয়া উপাদানে তৈরি কিছু ফেস মাস্কের বিষয়ে জানানো হলো। এই শীতে এগুলো আপনার ত্বকের যত্নে খুবই কার্যকর ভূমিকা রাখবে।

দুধের প্যাক
ক্লান্ত ত্বকের জন্য এই প্যাক খুবই উপকারী। দুধের সাথে অল্প টকদই মিশিয়ে নিন। এই মিশ্রণ চোখের চারপাশ ছাড়া মুখের বাকি অংশে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এই মাস্ক আপনার ত্বককে করবে কোমল, ত্বকের ক্লান্তি দূর করবে এবং পিএইচ ব্যালেন্স বজায় রাখবে। শীতের রুক্ষতা থেকে ত্বককে দেবে সুরক্ষা।

ডিমের মাস্ক
একটা ডিমের সাদা অংশ আলাদা করে নিন। এবার এই ডিম ভালোভাবে ফেটে মুখে লাগিয়ে রাখুন। আধঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই মাস্ক খুবই উপকারী। এই মাস্ক ত্বককে করবে সতেজ ও টানটান। ত্বককে করবে আরো উজ্জ্বল। শীতের এই সময়ে আলাদা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে ডিমের এই মাস্ক। অন্য দিকে যাদের ত্বক শুষ্ক তারা ডিমের কুসুমের সাথে দুই চা চামচ অলিভ অয়েল মিশিয়ে একইভাবে প্যাক ব্যবহার করতে পারেন। ডিমের কুসুম শুষ্ক ত্বকের জন্য খুবই ভালো।

ওটমিল মাস্ক
শীতে ত্বকের সুরক্ষায় খুবই ভালো কাজ করে এই মাস্ক। দুই টেবিল চামচ ওটমিল, দুই টেবিল চামচ ডিমের কুসুম ও দুই টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বক হবে কোমল, মসৃণ ও দাগমুক্ত।

কলার মাস্ক
মিশ্র ত্বকের জন্য এই শীতে কলার মাস্ক খুবই উপকারী। কলা চটকে তাতে গুঁড়া দুধ মিশিয়ে দিন। এরপর মুখে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এই মাস্ক ত্বকে পুষ্টি জোগাবে তাই ত্বক হবে উজ্জ্বল ও পেলব। শীতের শুষ্কতা থেকে ত্বককে সুরক্ষা দিতে এই মাস্ক খুবই কার্যকর। দুধের বদলে কলার সাথে মাখনও দিতে পারেন। কলার এই প্যাক ত্বকে আর্দ্রতা বজায় রাখতে খুবই ভালো কাজ করে।

মধু ও গোলাপ জল
এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ গোলাপ জল ভালোভাবে ফেটে সারা মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। মধু ত্বকে ময়শ্চারাইজিংয়ের কাজ করবে আর গোলাপ জল টোনিংয়ের কাজ করে দেবে।

গাজর, মধু ও দইয়ের মাস্ক
গাজর বাটা দুই টেবিল চামচ, এক চামচ মধু ও দুই চামচ টকদই একসাথে ভালোভাবে ফেটে নিন। এবার এই মিশ্রণ ত্বকে লাগিয়ে রাখুন আধঘণ্টা। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। দাগ দূর করতে এবং ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করবে এই মাস্ক।
ঘরোয়া উপাদানে তৈরি এসব মাস্ক ত্বকে জোগায় ভিটামিন, মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। যা শীতের রুক্ষতা দূর করার পাশাপাশি ত্বককে করবে স্বাস্থ্যোজ্জ্বল, মসৃণ ও সুন্দর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

উইন্টার কেয়ার !

আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬