শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

হোটেল ‘রেইন ট্রি’ পরিদর্শনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৮:০৩ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেল পরিদর্শন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গুলশান জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওয়াবদুল কবিরের নেতৃত্বে দলটি শনিবার বেলা সোয়া ১১টার দিকে হোটেলটি পরিদর্শনে যান।

অনুমতি না থাকার পরও হোটেলটিতে কোনো মাদকদ্রব্য আছে কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এর আগে, শনিবার সকাল ১০ টার দিকে ‘দ্য রেইন ট্রি’ হোটেল পরিদর্শনে যান ধর্ষণের ঘটনা তদন্তে গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির দুই সদস্য। তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফ উদ্দিন ঘটনাস্থল ঘুরে দেখেন ও হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীদের একজন। সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে বৃহস্পতিবার সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

হোটেল ‘রেইন ট্রি’ পরিদর্শনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর !

আপডেট সময় : ০১:০৮:০৩ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭