শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে : ধর্ম উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২২:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৯০ বার পড়া হয়েছে

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ গ্রহণ না করলেও পরেও অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি আজ শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।

এসময় ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে, সেগুলো সরকার বিবেচনা করবে।

উপদেষ্টাদের সেইফ এক্সিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, আমার ঢাকা কিংবা চট্টগ্রামে বাড়িও নেই, আর বিদেশে যাওয়ার তো প্রশ্নই উঠে না।

তিনি বলেন, আমরা একটা জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। তখন কোনো কিছুই ঠিক ছিলো না। অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই ঠিক ছিল না। ১৫ মাস ধরে আমরা রাত-দিন পরিশ্রম করে দায়িত্ব পালন করছি, অনেক চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, এখন পরিস্থিতি অনেক ভালো।

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই বলেও জানান তিনি।

এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ১০:২২:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫