সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

অফিসে ঘুম পেলে যা করবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৮:২৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • ৮৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কর্মজীবীরা দিনের বেশিরভাগ সময় অফিসেই কাটিয়ে দেন। তাই দুপুরের খাবারের পর ঘুমে দুচোখ ঢুলুঢুলু করে অনেকেরই। কিন্তু অফিস নিশ্চয়ই ঘুমানোর জায়গা নয়। তাই অফিসে যদি ঘুম পায় তবে ঘুম কাটানোর জন্য কিছু উপায় বেছে নিতে হবে। তাতে ক্লান্তিও দূর হবে আবার ঘুমও কেটে যাবে। চলুন জেনে নেয়া যাক-

কিছুক্ষণ পর পর হাঁটাচলা করুন : অফিসে টানা বসে কাজ করলে কিছুক্ষণ পর একটু ঘুম ঘুম ভাব চলে আসে। তাই কিছুক্ষণ পরপর নিজের সিট থেকে উঠে হাঁটাচলা করুন। এতে আবার কাজ করার আগ্রহ পাবেন এবং ঘুমের ভাবটা কেটে যাবে।

রাতে ভালো করে ঘুমান : রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন। যত তাড়াতাড়ি ঘুমাবেন, তত দ্রুত ঘুম থেকে উঠতে পারবেন। রাতে ভালো করে ঘুমালে সারা দিন শরীর ও মন দুটোই প্রফুল্ল থাকবে এবং কাজ করার শক্তি ফিরে পাবেন। আর এর ফলে অফিসে বসে ঘুম পাবে না।

দুপুরে অল্প খাবার খান : আমাদের দেশে দুপুরবেলা ভারী খাবার খাওয়ার চল আছে। অফিসে থাকলেও এর ব্যতিক্রম হয় না। এর ফলে খাওয়ার পরপরই ঝিমুনি ধরে, ঘুম চলে আসে। তাই খুব সামান্য পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে শরীর সুস্থ থাকবে এবং ঘুমও আসবে না।

এক ঘণ্টা পর পর মুখ ধোয়ার চেষ্টা করুন : সারা দিন সতেজ ও কর্মক্ষম থাকার জন্য অন্তত এক ঘণ্টা পর পর মুখ ধুয়ে ফেলুন। এতে ঘুমের ভাব অনেকটা দূর হবে। ত্বকও ভালো থাকবে, আবার সতেজও লাগবে।

গ্রিন টি খান : কাজের ফাঁকে এক কাপ গ্রিন টি খেতে পারেন। এতে ঘুমের রেশ কেটে যাবে এবং নতুন করে কাজ করার শক্তি পাবেন।

চিনি এড়িয়ে চলুন : চিনি অথবা চিনিজাতীয় যেকোনো খাবারের কারণে বেশি ঘুম পায়। তাই অফিসে যাওয়ার পর এ ধরনের খাবার থেকে দূরে থাকুন। তাহলে ঘুমে ধরার সম্ভাবনা কমবে।

বিরক্তিকর কাজগুলো কিছুক্ষণ এড়িয়ে চলুন : খাবার খাওয়ার পর বিরক্তিকর কাজগুলো এড়িয়ে চলুন। কারণ, বিরক্তিকর কাজগুলো মানসিকভাবে কাজের প্রতি অনীহা তৈরি করে, যার ফলে কাজ করার উৎসাহ হারিয়ে যায় এবং বারবার ঘুম পায়। এ সময়টাতে আপনার করতে ভালো লাগে এ রকম কাজ করার চেষ্টা করুন। এতে কাজে মন বসবে এবং ঘুম ঘুম ভাব চলে যাবে।

সহকর্মীদের সঙ্গে কিছুটা সময় পার করুন : কাজের ফাঁকে কিছুটা সময় সহকর্মীদের সঙ্গে কাটান। চা খাওয়ার অবসরে বা দুপুরের খাবারের সময় গল্প করুন। শেষ কী ছবি দেখলেন, সেটা নিয়ে আলোচনা করুন; কিন্তু একেবারেই অফিসের কথা বা কাজের কথা তুলবেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

অফিসে ঘুম পেলে যা করবেন !

আপডেট সময় : ১২:০৮:২৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ মার্চ ২০১৭