শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৩:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে গভীর রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে এসেছে।

প্রায় সোয়া পাঁচ ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান।

এর আগে, বৃহস্পতিবার ভোররাত পৌনে ৩টার দিকে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ১৪টি ইউনিট গিয়ে তা নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

এদিকে, আগুনের ঘটনায় সোহাগ মিয়া (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  ওই যুবকের আহতের তথ্য নিশ্চিত করেন।

আগুনে বস্তির অধিকাংশ টিনের ঘর পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে !

আপডেট সময় : ০৬:০৩:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭