শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নারী দিবসে বরিশালে র‌্যালি, আলোচনা সভা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৩:১১ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর নাইন রোডের পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে র‌্যালি করে মেট্রোপলিটন পুলিশ। র‌্যালিটি সাপোর্ট সেন্টার থেকে শুরু হয়ে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামনের সভাপতিত্বে আলোচনা সভায় মেট্রো পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া বেগমসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বক্তৃতা দেন।

বক্তারা ঘরে-বাইরে সর্বত্র নারীকে সন্মান জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া কর্মক্ষেত্রে নারী বান্ধব পরিবেশ তৈরীতে সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা। দিবসটি উপলক্ষে বিকেলে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

নারী দিবসে বরিশালে র‌্যালি, আলোচনা সভা !

আপডেট সময় : ০৫:৫৩:১১ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭