শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজ থেকে রাজধানীতে বিশ বছরের বেশি পুরোনো এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অভিযানে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, জেলা প্রশাসন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে।

আজ রবিবার সকাল ১০টার দিকে নগর ভবন থেকে সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন অভিযান সম্পর্কে অবহিত করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নেতৃত্বে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান শুরু করবে। প্রাথমিকভাবে রাজধানীর আজিমপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

বিআরটিএ সূত্র জানায়, কয়েক মাস ধরে বিআরটিএ এসব পুরনো বাসের ফিটনেস সার্টিফিকেট দেওয়া বন্ধ রেখেছে। এখন কম্পিউটারাইজড পদ্ধতিতে ফিটনেস টেস্ট করা হয়। সে কারণে পুরনো বাসগুলোকে আর ফিটনেস দেওয়া সম্ভব হচ্ছে না। গত ১৫ ফেব্রুয়ারি ডিএসসিসিতে ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে মেয়র সাঈদ খোকন ঘোষণা দেন, ২০ বছরের অধিক সময় ধরে ব্যবহৃত বাস রাজধানীতে আর চলতে দেওয়া হবে না। পরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগকে প্রধান করে এ-সংক্রান্ত একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। এর সদস্য রাখা হয় তিন সংস্থার তিন কর্মকর্তাকে। আর প্রধান সমন্বয়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলামকে। আর এর ধারবাহিকতায় আজকের এ অভিযান।

প্রসঙ্গত গত ১৫ ফেব্রুয়রি নগরভবনে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ডিএসসিসি মেয়র এ সিদ্ধান্ত নেন। তবে সিদ্ধান্ত হয়েছিল এ অভিযান ১ মার্চ থেকে শুরু হবে। বিআইরটিএ সূত্র জানায়, পরিবহন ধর্মঘটের কারণে এ অভিযান ৪ দিন পিছিয়ে শুরু করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান !

আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭