শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

পীরগঞ্জে ফার্মেসিতে সরকারি মেয়াদোত্তীর্ণ টিকা বিক্রি, মালিককে জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩১:৪৮ অপরাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাঁসের প্লেগ রোগের মেয়াদ উত্তীর্ণ সরকারি ভ্যাকসিন (টিকা) বিক্রির দায়ে প্রাণিপুষ্টি ফার্মেসির এক মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীরের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রণজিৎ কুমার সিংহ উপস্থিত ছিলেন। পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত প্রাণিপুষ্টি ফার্মেসির মালিক মকলেসুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার জাবরহাট এলাকার মাহফুজ নামে এক খামারী গত শনিবার পৌর শহরের প্রাণিপুষ্টি ফার্মেসি থেকে ডাক প্লেগ রোগ প্রতিরোধের একটি ভ্যাকসিন কেনেন। বাড়িতে গিয়ে দেখনে ভ্যকসিনটি সরকারি ও মেয়াদ উত্তীর্ণ। বিষয়টি উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান ওই খামারি। পরে ওই ফার্মেসিতে গিয়ে অভিযোগের সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফার্মেসি মালিক মোকলেসুর রহমানকে জরিমানা করা হয়।

ফার্মেসির মালিক মকলেসুর রহমান জানান, তার এক আত্মীয় সরকারি টিকাদানের (ভ্যাকসিনেশন) কাজ করেন। তার দোকানে সরকারি ভ্যাকসিন রেখে বিভিন্নস্থানে কাজের জন্য যান। ঘটনার দিন তিনি (মকলেসুর) দোকানে ছিলেন না। এক কর্মচারী ভুল করে সরকারি ভ্যাকসিন বিক্রি করেছে। সেটা যে মেয়াদ উত্তীর্ন ছিল, তাও খেয়াল করেনি।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রণজিৎ কুমার সিংহ জানান, সরকারি ভ্যাকসিন ফার্মেসিতে কীভাবে এসেছে সেটা তিনি জানেন না। তার অফিসের কেউ এটার সঙ্গে জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া নিবেন।

সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান। ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ধারা লংঘনের দায়ে ফার্মেসি মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

পীরগঞ্জে ফার্মেসিতে সরকারি মেয়াদোত্তীর্ণ টিকা বিক্রি, মালিককে জরিমানা

আপডেট সময় : ০৮:৩১:৪৮ অপরাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪