রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বিছানায় মোবাইল নিয়ে ঘুমান, সাবধান ঘটতে পারে বিপদ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাত্রে মোবাইল ফোন বিছানায় রেখেই ঘুমিয়ে পড়েন, কিন্তু এর পরিণামে আপনার কতবড় সর্বনাশ হতে পারে, আপনার কোনও ধারণা রয়েছে? নিউজিল্যান্ডের এরিন নেলসনের করা একটি ফেসবুক পোস্ট এই সম্পর্কে একটা ধারণা দিতে পারে।

এরিন তার সঙ্গে ঘটে যাওয়া একটি মারাত্মক ঘটনার বিবরণ দিয়েছিলেন তার ফেসবুক পেজে। ১৬ নভেম্বর ২০১৫-র এই পোস্টে তিনি জানিয়েছিলেন, বিছানায় নিজের আইফোন ফাইভ ফোনটিকে রেখে রাত্রে ঘুমিয়ে পড়েছিলেন। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তার, তখন দেখতে পান, মোবাইলের কভারটি ফেটে গিয়েছে, এবং ফোনের ভিতরকার জিনিসপত্র বেরিয়ে এসে তার কোমরের নীচে লেগে রয়েছে। শুধু তা-ই নয়, কোমরের যে অংশে মোবাইলের ভিতরের উপাদান লেগে গিয়েছিল, সেই অংশে রীতিমতো গুরুতর কেমিক্যাল বার্ন হয়ে গিয়েছে। চামড়া লাল হয়ে গিয়ে রীতিমতো জ্বালা যন্ত্রণায় কষ্ট পেতে হয়েছে এরিনকে।

এরিন দাবি করেছেন, তিনি তার আইফোনের জন্য যে কভারটি কিনেছিলেন সেটির জন্যই এই পরিণতি হয়েছে তার। তার অনুমান তিনি যে মোবাইল কভারটি কেনেন, তাতেই এমন কিছু রাসায়নিক দ্রব্য ছিল, যার সংস্পর্শে মোবাইলটি আসার পরে কোনও বিষাক্ত বিক্রিয়া ঘটে যায় মধ্যে।

এই পোস্টের পরিপ্রেক্ষিতে ‘ফরএভার নিউ’ সংস্থার পক্ষ থেকে এরিনকে মেইল পাঠিয়ে এই বিষয়ে আরও তথ্য চাওয়া হয়। এরই মধ্যে এমা হিউজেস ডসন নামের এক তরুণী ফেসবুকে পোস্ট করে জানান, তিনিও এরিনের মতোই মোবাইল বিছানায় নিয়ে শুয়েছিলেন। পরের দিন সকালে আবিষ্কার করেন, তারও পায়ের একটি অংশ রাসায়নিক বিক্রিয়ায় পুড়ে গিয়েছে। তিনিও একই কোম্পানির তৈরি মোবাইল কভার ব্যবহার করছিলেন।

মোবাইল বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কভার যে কোম্পানিরই হোক না কেন, বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো সব সময়েই বিপজ্জনক। লন্ডনের ‘দা স্লিপ স্কুল’-এর বিশেষজ্ঞ ডাক্তার গাই মিডোজ জানিয়েছেন, রাত্রিবেলা বিছানায় স্মার্ট ফোন নিয়ে ঘুমানোর অভ্যেস নিদ্রাহীনতার কারণ হিসেবে কাজ করে। এ ছাড়াও মোবাইল থেকে রাত্রে এমন কিছু গ্যাস নির্গত হয়, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

বিছানায় মোবাইল নিয়ে ঘুমান, সাবধান ঘটতে পারে বিপদ !

আপডেট সময় : ০৬:৩৪:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭