বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

দেশ আমার, ভাবনা আমার’ শ্লোগানে ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৫ হাজার তাল বীজ রোপন শুরু

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৩:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৭৯১ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ 

‘দেশ আমার, ভাবনা আমার’ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে এসোদেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের আয়োজনে ঝিনাইদহে ৫ হাজার তাল বীজ রোপন শুরু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ডেফলবাড়ী গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এ উপলক্ষে ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা সিরাজুল করিম, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এসো দেশ গড়ি জহির রায়হান গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বৃক্ষপ্রেমিক জহির রায়হান। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে ‘এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার’র আয়োজনে আগামী সপ্তাহ ব্যাপী সদর উপজেলার বিভিন্ন গ্রামে ৫ হাজার তাল বীজ রোপন করা হবে বলে জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহির রায়হান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

দেশ আমার, ভাবনা আমার’ শ্লোগানে ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৫ হাজার তাল বীজ রোপন শুরু

আপডেট সময় : ১০:২৩:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০