শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বরিশালে ডোবা থেকে নিখোঁজ রিকসাচালকের মৃতদেহ উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল নগরীর ২৫নম্বর ওয়ার্ডের রূপাতলী গ্যাস টারবাইন খান বাড়ি সংলগ্ন ডোবা থেকে শাহাদাৎ হোসেন নামে এক রিকসাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা ডোবায় একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে  প্রেরণ করে। রিকসাচালক শাহাদাৎ গ্যাস টারবাইন এলাকার খান বাড়ির মৃত সোবাহান খানের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালী মডেল থানার এসআই গোফরান হোসেন জানান, গত ১৬ ফেব্রুয়ারি শাহাদাৎ হোসেন লুঙ্গি পরিহিত অবস্থায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার (২০ ফেব্রুয়ারি) তার বাসার পাশের ডোবায় মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এসআই গোফরান হোসেন আরো জানান, শাহাদাৎ মাঝে মধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। তখন বাসা থেকে বেরিয়ে যেতেন। একটানা কয়েকদিন দিন না খেয়ে কাটাতেন। মাঝে মাঝে শরীরের বস্ত্র ফেলে রাস্তায় নেমে পড়তেন। এ কারনে তার স্ত্রী কয়েকদিন আগে বাবার বাড়ি কুমিল্লায় চলে যায়। লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই গোফরান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

বরিশালে ডোবা থেকে নিখোঁজ রিকসাচালকের মৃতদেহ উদ্ধার !

আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭