সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

গাজীপুরে স্ত্রী হত্যায় ভিক্ষুক স্বামীর যাবজ্জীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৯:৫০ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় স্ত্রী হত্যার দায়ে ভিক্ষুক স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় প্রদান করেন। রায়ে একই সাথে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মাইনুদ্দিন শেরপুর জেলার নালিতাবাড়ি থানার গোবিন্দ কালিনগর থানার জাফর আলীর ছেলে।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ জানান, টঙ্গীর আরিচপুর এলাকার গাজী নাজিমুদ্দিনের বাড়িতে হাজেরা বেগম তার দুই মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। ছোট মেয়ে নাজমুন্নাহার স্বপ্নার স্বামী মাইনুদ্দিন এলাকায় ভিক্ষা করতো। গত ২০১০ সালের ২৯ জুন হাজেরা বেগম বাজার করতে গেলে অভিযুক্ত মাইনুদ্দিন ঘরের দরজা বন্ধ করে স্বপ্নাকে কাঠের পিঁড়ি ও ইট দিয়ে আঘাত করে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাইনুদ্দিনকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত স্বপ্নার মা হাজেরা বেগম বাদি হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. রুহুল আমিন তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র জমা দেন। ২০১১ সালের ২৪ মে এ মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালত ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য এবং যুক্তিতর্ক শেষে সোমবার মাইনুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি মাইনুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

গাজীপুরে স্ত্রী হত্যায় ভিক্ষুক স্বামীর যাবজ্জীবন !

আপডেট সময় : ০৭:০৯:৫০ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭