রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

যে ব্যাংকে টাকার বদলে পাওয়া যায় কুমির !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘ব্যাঙ্ক’ শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। কারণ আমরা আনাদের টাকা পয়সা নিরাপত্তার স্বার্থে ব্যাংকে জমা রাখি। এছাড়া আই ব্যাংক, ব্লাড ব্যাংকের কথাও জানি, সেটাও অবশ্য আরেক ধরনের ব্যাংক। কিন্তু আজ আপনাদের পরিচয় করিয়ে দেব ক্রোক ব্যাংকের সঙ্গে।

ক্রোকোডাইল (‌কুমির)‌ শব্দটাই সংক্ষেপে হয়ে দাঁড়িয়েছে ক্রোক। ৮.৮ একর জমির ওপর ২ হাজার সরীসৃপ থাকে এই ক্রোক ব্যাঙ্কে। কুমিরই তো আছে প্রায় ১৭টি প্রজাতির। নানা রকমের সরীসৃপের মধ্যে আছে গোসাপ, সাপ, ইগুয়ানা, কোমোডো ড্রাগন, গিরগিটিও। সংক্ষেপে ক্রোক ব্যাংক নামে পরিচিত হলেও পুরো নাম মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট।

শুনে চিড়িয়াখানার মতো মনে হচ্ছে হয়ত। তবে চিড়িয়াখানার সঙ্গে এর পার্থক্য আছে। আর সেটি হল এটা নিছকই দর্শকদের মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়নি। এর লক্ষ্য সরীসৃপদের সংরক্ষণ, তাদের পরিকল্পিত প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে প্রকৃতির সন্তানদের প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া।

বিস্তারিতভাবে বললে, সত্তরের দশকে খুব বেড়ে যায় কুমিরের চোরাচালান। সে জন্য ভারতে কুমির শিকার চলেছিল ব্যাপক ভাবে। এর ফলে কুমিরের সংখ্যা বিপজ্জনক হারে কমতে থাকে। এই সরীসৃপটির বিলুপ্তির আশঙ্কা তৈরি হয়। কুমির রক্ষায় ১৯৭৩ সালে প্রথম ভাবনা জাগে সংরক্ষণের। ১৯৭৬ সালের আগস্টে সরীসৃপদের জেনেটিক ব্যাঙ্ক হিসেবে চেন্নাই থেকে ৪০ কিলোমিটার দূরে গড়ে উঠল ক্রোক ব্যাংক।

ভারতীয় কুমিরদের এই আবাসস্থল তৈরি করেন রোমুলাস হুইটেকার ও জাই হুইটেকার। এই দম্পতি ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ও রাষ্ট্রপুঞ্জের সহযোগিতায় কুমির সংরক্ষণ কেন্দ্রটি তৈরি করেন তামিলনাড়ুর ভাদানেম্মালি এলাকায়। প্রতি বছর বহু পর্যটক এই কেন্দ্রটি দেখতে আসেন। এই সংখ্যা ৪ লক্ষ ছুঁই ছুঁই। বেশি ভিড় হয় জানুয়ারিতে। শুধু কুমির নয়, ঘড়িয়াল থেকে কচ্ছপ, নানা প্রজাতির সরীসৃপের দেখা মেলে এখানে।

এই ব্যাংকে জন্ম নেওয়ার পর হাজার হাজার কুমিরকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এই সরীসৃপের বিলুপ্তির আশঙ্কা দূর করা গিয়েছে। শুধু কুমির নয়, বিলুপ্তপ্রায় সরীসৃপের বিভিন্ন প্রজাতি, পাহাড়ি অজগর বা কিং কোবরার প্রজনন হচ্ছে রোমু ও জাই প্রতিষ্ঠিত কেন্দ্রে। বিরাট এলাকা জুড়ে সবুজের ছড়াছড়ি, তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে নানা ধরনের জলচর প্রাণীরা, দেখতে আপনাদেরও ভাল লাগবে বৈকি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যে ব্যাংকে টাকার বদলে পাওয়া যায় কুমির !

আপডেট সময় : ০৬:৪৭:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭