রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নদী ভাঙ্গন-রোধে পর্যায়ক্রমে স্থায়ী বাাঁধ নির্মাণ করা হবে : এনামুল হক শামীম

  • আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২০
  • ৯০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম বলেছেন, সরকার স্থায়ী (দীর্ঘমেয়াদী) প্রকল্প প্রণয়নের ওপর এখন অনেক বেশী গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, নদী ভাঙ্গন-রোধে সারাদেশে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে, পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মাণে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেয়া হবে।
এনামুল হক শামীম শুক্রবার সকালে মাদারীপুরের শহর রক্ষা বাঁধের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ৮ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, মাদারীপুরের শিবচরেও ৩শ’ ৯৪ কোটি টাকার প্রকল্প এখন টেন্ডারের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন,‘আগামী বর্ষার আগেই মাদারীপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হবে। এ বাঁধ কিভাবে টেকসই ও মজবুত করা যায় সে-লক্ষ্যে ইতিমধ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি শহর রক্ষা বাঁধ প্রকল্পের বাস্তবায়ন-কাজ তদারকি করবে।’
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর হুঁশিয়ারি জানিয়ে পানি সম্পদ উপমন্ত্রী বলেন,এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা।
তিনি বলেন, বালু উত্তোলনকারীরা যত শক্তিশালী লোকই হোক না কেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও উপমন্ত্রী উল্লেখ করেন।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক এ এম আমিনুল হক, মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নদী ভাঙ্গন-রোধে পর্যায়ক্রমে স্থায়ী বাাঁধ নির্মাণ করা হবে : এনামুল হক শামীম

আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২০