শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী

মেধা ও একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেছেন। আজ ০৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া ’২০ ব্যাচের শিক্ষার্থীরা হলেন- এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ইশরাত জাহান ঈশিতা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মোঃ আশিক মোস্তফা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৫), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের আব্দুল্লাহ বিন ফিরোজ (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের নুসরাত জাহান (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৫), ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের আকসা ইভা দরথী (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৬), ফার্মেসী ডিসিপ্লিনের মোঃ মোহাইমিনুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬) এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সারিয়া আফরিন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৫)।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, তিনি বলেন, ডিন’স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি। শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক ও অভিভাবকরাও গর্বিত। ভবিষ্যৎ জীবনেও তারা তাদের মেধার বিকাশ অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য আরও বলেন, গত এক বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ে সময়োপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ প্রদান, টিএ নিয়োগ এবং কোলাবরেটিভ রিসার্চ গ্র্যান্ট চালু উল্লেখযোগ্য। তিনি বলেন, বর্তমানে গবেষণায় প্রতিযোগিতা তৈরি হয়েছে। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি গবেষণায় উৎকর্ষ অর্জন করতে পারলে বিশ্ববিদ্যালয় আরও দৃঢ় অবস্থানে পৌঁছাতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রম ও সফট স্কিলে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। তিনি বলেন, ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। ভবিষ্যতেও তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ডিন’স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের জন্য বড় অর্জন ও স্বীকৃতি। তবে সিজিপিএ অর্জনকেই যেন চূড়ান্ত সাফল্য হিসেবে না দেখা হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে অর্জিত এই স্বীকৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় পেশাগত জীবনেও তারা এই মেধার স্বাক্ষর রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্গানাইজিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ। আরও বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সারিয়া আফরিন ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মোঃ আশিক মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রভাষক শারমিন সুলতানা।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী

আপডেট সময় : ০৮:২৯:৩০ অপরাহ্ণ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬