শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বরিশালে বাগদা চিংড়ির ৬ লাখ রেনুসহ আটক ১৪ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৮:৩১ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল সদর উপজেলার নেহালগঞ্জ এলাকা থেকে একটি ট্রাক বোঝাই বাগদা চিংড়ির ৬ লাখ রেণু পোনা জব্দ করেছে র‌্যাব। বুধবার সকালে এই অভিযানের সময় ট্রাকে থাকা ১৪ জনকে আটক করে তারা। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।

র‌্যাব-৮ সহকারী পরিচালক মো. হাসান আলী জানান, ভোলা থেকে ট্রাক বোঝাই করে বিপুল পরিমান বাগদা চিংড়ির রেনু পোনা বরিশাল হয়ে বাগেরহাট ও সাতক্ষীরা পাঁচার হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের নেহালগঞ্জে চেকপোষ্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৫৭৬৬) তল্লাশী করে ৪২টি ব্যারেল বোঝাই ৬ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেন তারা। আটক করা হয় ট্রাক এবং চিংড়ির রেনু পোনা পাঁচারে জড়িত ১৪ জনকে।

এরা হলো মো. হারুন জমাদ্দার, মো. মামুন জমাদ্দার, মো. হারুন-অর রশিদ, মো. সোহাগ, মো. শাকিল, মো. মহিউদ্দিন, মো. নীরব, মো. কবির, মো. মিরাজ, মো. মিরাজ-২ মো. রেজাউল করিম বাচ্চু, মো. ফরিদ, বাহাউদ্দিন এবং মো. আল আমিন মল্লিক। আটককৃতরা বরিশাল, ভোলা, বাগেরহাট এবং খুলনার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ১৪ জনের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের মুক্তির নির্দেশ দেন।  অপরদিকে জব্দকৃত চিংড়ির রেনু পোনা পটুয়াখালী জেলার কলাপাড়া নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ সহকারি পরিচালক মো. হাসান আলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

বরিশালে বাগদা চিংড়ির ৬ লাখ রেনুসহ আটক ১৪ !

আপডেট সময় : ০৬:২৮:৩১ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭